নামটি আমার
নাদিয়া রিপাত রিতু
সহজে হার মানার
পাত্রী আমি নয়
এ যুদ্ধে একদিন
হব আমি জয়।
ভাবতে পারো তোমরা
আমি ছোট্ট খোকা
মোটেও ভেবো না
আমি খুব বোকা।
সকল গুরুজনকে
আমি বড্ড মানি
অন্যায়ের রুখে দাঁড়াতে
আমি খুব জানি।
অন্যভাবে করবো না
কাউকে আঘাত
নাম আমার হলো
নাদিয়া রিপাত।