Posts

সহজ পাঠ— ০২ঃ — রমজান বিন মোজাম্মেল

রমজান বিন মোজাম্মেল



সহজ পাঠ -০২
- রমজান বিন মোজাম্মেল

০১.
গুণার ক্ষেত্রেও লাগে কিছু
শোনার জন্য কান
গাইতে সুরেলা গলা লাগে
মহান রবের দান!

জ্বলতে হলে গলতে হবে
নাচতে হলে তাল
জানতে হলে পড়তে হবে
মাছ ধরতে জাল।

০২.

খাইতে চালায় মুখ আর
পাইতে বাড়ায় হাত
এই লোভী মনা'রা সিদ্ধহস্ত
বাঁধাতে সংঘাত!

আবেগহীন মনের মানুষের
মিলে না ভাই সঠিক গতি,
বেগে ভর্তি মিথ্যের বেসাতি
তাদের জন্যেই উকালতি!

Post a Comment

© Article and Story. All rights reserved. Developed by Jago Desain