কবিতা- সমর্পণ
কবি- কাশফিয়া নাহিয়ান
একদিন সবার কাছ থেকে যাবো হারিয়ে
মৃত্যুর দিকে দিয়েছি হাত বাড়িয়ে।
হয়তো সহজ হবে শেষ যাত্রা
যেখানে পরিমাপ করা হবে না সাফল্যের মাত্রা
যেখানে রাজত্ব করে নিস্তব্ধতা
যেখানে বিরাজ করে নিঃসঙ্গতা
যেখানে সবকিছু থাকে অন্ধকারাচ্ছন্ন
যেখানে সবাই থাকে গভীর ঘুমে আচ্ছন্ন
যেখানে যেতে হলে হতে হয় দুনিয়া থেকে বিচ্ছিন্ন
যেখানে সবাই থাকে সৃষ্টিকর্তার আরাধনায় নিমগ্ন
যেখানে থাকে না অহঙ্কার, সৌন্দর্যের মাপকাঠি
যেখানে শুধু থাকে নিজ কৃতকর্মের চাবিকাঠি
জীবনে তো পাইনি সাফল্যের স্বীকৃতি
মরণের পর এই জীবন নামক বোঝা থেকে পেয়ে যাবো নিষ্কৃতি
মৃত্যুর কাছে করেছি নিজেকে সমর্পণ
কেউ কি আমার সমাধিতে করবে দু ফোঁটা অশ্রু অর্পণ?